Current date Sep 7, 2026
রাজনীতি

এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দিলেন শাফিন

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ছেড়ে হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় মুখ শাফিন আহমেদ। বৃহস্পতিবার সকালে এরশাদের বারিধারার বাসায় দেখা করেন শাফিন।

এ সময় তাদের সঙ্গে ছিলেন দলটির আরেক সদস্য এবং অভিনেতা সোহেল রানা। জাতীয় পার্টিতে শাফিন আহমেদ এখনও কোনো পদ পাননি। তবে খুব শিগগির তাকে পদ দেওয়া হবে বলে একাধিক সূত্রে জানা গেছে।

এর আগে শাফিন আহমেদ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে যোগ দিয়েছিলেন ববি হাজ্জাজের নেতৃত্বাধীন (এনডিএম)-এ। কিন্তু দলটি নিবন্ধন না পাওয়ায় সেখান থেকে সরে এসেছেন শাফিন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...