Current date Sep 7, 2026
খেলা

আর্জেন্টিনায় দেখা মিলল ৯২০ কেজির এমবাপ্পেকে!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা হন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ফুটবল জগতের সবাইকে চমকে দিয়ে নজর কেড়েছেন ১৯ বছর বয়সী এই ফরাসি। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পিছনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। অন্যদিকে আরেক এমবাপ্পের দেখা মিলল আর্জেন্টিনায়। তার বয়স ২২ মাস, ওজন ৯২০ কেজি। সব মিলিয়ে ব্যাপারটা বেশ জটিল!

তবে বিরাটাকার এই এমবাপ্পে কিন্তু ষাঁড়। আর্জেন্টিনায় আয়োজিত ১৩২তম কৃষি ও শিল্প মেলায় প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই এমবাপ্পে। তাকে ঘিরে উত্সাহের শেষ নেই। ৯২০ কেজি ওজনের ষাঁড়ের নাম এমবাপ্পে রাখার পিছনে আহামরি কোনো যুক্তি নেই। আর্জেন্টিনার কিউরেকো খামারে জন্ম নিয়েছিল এমবাপ্পে। লুসিয়ানো ট্রাপ্পা নামের এক ভদ্রলোক ছোট থেকে তার দেখাশোনা করেন।

সেই লুসিয়ানো বলছেন, ‘’ওর এত বড় আকার সত্যি অস্বাভাবিক। এরকম বিশালাকার ষাঁড় সচরাচর দেখা যায় না। তবে এমবাপ্পের এমন আকার হওয়ার পিছনে ওর পূর্বপুরুষদের জিনের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে। ও আসলে হাইকোয়ালিটি ব্রিড। গোটা আর্জেন্টিনায় খুঁজলেও হয়তো এমবাপের মতো এত বড় আকারের ষাঁড় পাওয়া যাবে না। আমরা ওকে কৃষি ও শিল্প মেলার উদ্বোধনের দিন সবার সামনে এনেছিলাম। মুহূর্তের মধ্যে ওকে নিয়ে মানুষের কৌতুহল বেড়ে গেল। বিশ্বকাপে দারুন পারফর্ম করা এমবাপ্পের মতো আমাদের এই এমবাপ্পেও এখন খুব জনপ্রিয়।’

কিন্তু এমবাপ্পে নামটাই হঠাৎ কেন? লুসিয়ানো বলেছেন, ‘‘এমবাপ্পের এই নামের পিছনে কোনো যুক্তি নেই। তবে ফুটবল ও বিশ্বকাপের প্রতি আমাদের প্রবল আকর্ষণ বোঝাতে এই উদ্যোগ।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...