Current date Sep 7, 2026
রাজনীতি

বিএনপির মুখে অন্যকে দুর্নীতিবাজ বলা শোভা পায় না: ওবায়দুল কাদের

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণ নিয়ে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির গঠনতন্ত্র থেকে সাত ধারা তুলে দেওয়ার পর তাদের মুখে স্বর্ণ নিয়ে কথা বলা শোভা পায় না। তারা তো আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। তাদের মুখে অন্যকে দুর্নীতিবাজ বলাও শোভা পায় না।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেওয়া গণসংবর্ধনার প্রস্তুতি এবং মঞ্চ ও সাজসজ্জার কাজ পরিদর্শনকালে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। শনিবার আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে এই গণসংবর্ধনা দেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা অনেক কথাই বলবেন, কারণ তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। তবে এটুকু বলতে পারি, শেখ হাসিনার সরকারের আমলে এ ধরনের অপকর্ম করার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত যেটা জানি, সোনা নিয়ে যেটা ঘটেছে, সেটা হচ্ছে ক্লারিক্যাল ইরর (করণিক ত্রুটি)। এ ছাড়া ভেতরে কোনো অনিয়ম হয়ে থাকলে সেটার সুষ্ঠু তদন্ত হবে। আর কেউ অপকর্ম করে থাকলে এবং তদন্তে বেরিয়ে এলে তাকে কঠিন শাস্তি পেতে হবে।

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে পাল্টাপাল্টি বক্তব্যই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু বিএনপি বলছে, দেশে নাকি গণতন্ত্র নেই। অথচ তারা অবিরাম অগণতান্ত্রিক ভাষায় শেখ হাসিনা ও তার সরকারকে আক্রমণ করে যাচ্ছেন।

পরিদর্শনকালে ওবায়দুল কাদেরের সঙ্গে আরও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...