Current date Sep 17, 2026
বাংলাদেশ

এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় তরুণীর আত্মহত্যা

URL copied
Share URL copied

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শাবনুর আক্তার নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের পূর্ব জালাসীপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত শাবনুর ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ইংরেজি পরীক্ষায় অকৃতকার্য হয় শাবনুর। ফলাফল জানার পর সে শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। গত বছরেও সে একই বিষয়ে অকৃতকার্য হওয়ায় এবার শাবনুর শুধুমাত্র ইংরেজি বিষয়েই পরীক্ষা দিয়েছিল।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকৎসক ডা. তৌহিদ হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই তরুণী মারা গেছেন।

শাবনুরের বাবা রফিকুল ইসলাম বলেন, তাকে কোন বকাঝকা করা হয়নি। পরীক্ষার ফলাফল শুনেই ভেঙে পড়ে শাবনুর। এক পর্যায়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার পরীক্ষায় অকৃতকার্য হয়ে ওই তরুণীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...