Current date Sep 17, 2026
বিশ্ব

ভয়ঙ্কর হয়ে উঠছে তুরস্ক, যুক্ত হচ্ছে পাইলটবিহীন যুদ্ধবিমান

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে ২০২৩ সালের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম পাইলটবিহীন যুদ্ধবিমান আকাশে উড়াব তুরস্ক।

আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিমানের নাম এখনও ঠিক করা না হলেও তুরস্কের সেনাবাহিনীকে এই বিমান সরবরাহ করবে বাইকার মাকিন নামক ইউএভি বা ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠান। সম্প্রতি এই প্রতিষ্ঠানটি তুরস্কের জন্য প্রথমবারের মতো পাইলটবিহীন যুদ্ধবিমান তৈরির প্রকল্প হাতে নিয়েছে।

এ ব্যাপারে পাইলটবিহীন যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান বাইকার মাকিনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলসুক বাইরাক্তার বলেন, ‘গতানুগতিক যুদ্ধের দিন শেষ। আর এই জন্যই আমাদের প্রতিষ্ঠান পাইলটবিহীন যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। ২০২৩ সালের মধ্যে প্রথম যুদ্ধবিমান আকাশে ওড়াতে সক্ষম হবো বলে আমরা আশা করছি।’

বাইরাক্তার আরও বলেন, ‘তুরস্কের জন্য বিরাট ব্যয়বহুল প্রযুক্তির উন্নয়ন করা খুবই অস্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রতিরক্ষা শিল্পে সবাই বিরাট উন্নতি দেখতে চায়।

সূত্র: ডেইলি সাবাহ

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...