Current date Jul 8, 2026
বিশ্ব

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছিলেন বিউটিনা, জামিন নাকচ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক রুশ নারী মারিয়া বিউটিনার বিরুদ্ধে আরো কিছু তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা। তিনি ওয়াশিংটনে কর্মরত সাবেক রুশ রাষ্ট্রদূত সার্গে কিসলায়াকের সঙ্গে দেখা করেছিলেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শকদের সঙ্গেও দেখা করেছিলেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়ায় ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ডিবোরাহ রবিনসন বিউটিনার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।

২৯ বছর বয়সী বিউটিনা যুক্তরাষ্ট্রে রুশ এজেন্ট হিসেবে ষড়যন্ত্র ও গুপ্তচরবৃত্তির অভিযোগে গত ১৫ জুলাই ওয়াশিংটনে গ্রেফতার করা হয়। অভিযোগ প্রমাণিত হলে বিউটিনার সর্বোচ্চ ১৫ বছরের কারাদন্ড হতে পারে।

এদিকে বিউটিনার আইনজীবী রবার্ট নিল ড্রিসকোল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাজাকারোভা বুধবার রুশ নাগরিকের ওপর ওয়াশিংটনের এই আচরণকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে বলেন, মস্কো তাকে রক্ষায় সব ধরনের চেষ্টা চালাবে। তিনি বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এফবিআই অপরাধ নির্মূলের কাজ না করে রাজনৈতিক যোগসাজশে কাজ করছে। আমরা রুশ নাগরিকদের রক্ষায় বৈধ সব ধরনের পদক্ষেপ নিবো।

মার্কিন তদন্তকারীরা বর্তমানে বিউটিনার বিরুদ্ধে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করার তথ্যপ্রমাণ সংগ্রহ করছেন। তাদের সঙ্গে কী নিয়ে আলাপ-আলোচনা হয়েছিল সেসব নিয়েও অনুসন্ধান করা হচ্ছে।সূত্র : গার্ডিয়ান

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...