Current date Sep 17, 2026
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

URL copied
Share URL copied

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হুক্কা দিয়ে ধুমপান করতে না দেয়ায় তাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাজুল জেলার বাঞ্ছরামপুর উপজেলার লালু মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত হাসান মিয়াকে আটক করেছে পুলিশ।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে তাজুল হুক্কা দিয়ে ধুমপান করার সময় হাসান ধুমপান করতে চাইলে তাকে না দেয়ায় তিনি ক্ষিপ্ত হন। এ সময় তাজুলকে ধারালো দা দিয়ে ঘারে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাজুল মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে হাসানকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...