Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

নরসিংদীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

URL copied
Share URL copied

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে যাত্রীবাহী বাস এবং যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার রাত সোয়া নয়টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

এই বিষয়ে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জাকির হোসেন জানান, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস কুন্দারপাড়ায় পৌঁছালে ভেলানগর থেকে মরজালগামী যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু, মহিলাসহ পাঁচজন নিহত এবং আহত ২০ জন হন। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...