Current date Sep 6, 2026
লাইফস্টাইল

ওষুধ নয়, যৌনমিলনেই কমবে মাথা ব্যাথা!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: শরীরে যেকোন জায়গায় ব্যাথা হলেই অনেকে না বুঝে পেইনকিলার সেবন করে থাকেন। এতে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বেড়ে যায় কয়েকগুণ। তবে শরীরের ব্যথা কমাতে ওষুধ নয়, বরং যৌন সম্পর্কই বেশি কার্যকর বলে জানিয়েছেন এক আমেরিকান চিকিৎসক।

সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রীরোগ বিশেষজ্ঞ লরেন স্ট্রেইশার জানান, অনেক সময় দৈহিক মিলনের ফলে মাথাব্যথা কমে যেতে পারে। এমনকি জয়েন্টের ব্যথাও কমে যায়।

তার মতে, মিলনের সময় পুরুষ-নারী উভয়ের শরীর থেকে এন্ড্রোফিন নিঃসৃত হয়। শরীর থেকে বেশি মাত্রায় এন্ড্রোফিন বেরিয়ে যাওয়ার কারণেই, দ্রুত মাথাব্যাথা থেকে রেহাই পাওয়া যায়। শুধু মাথাই নয় শরীরের বিভিন্ন অংশের ব্যথাও যৌন মিলনে দূর হয় বলে দাবি করেন তিনি।

এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ পরামর্শ দেন, শরীরে বেশ কিছুদিন ধরে কোনো ব্যথা দেখা দিলে পেইন কিলার না খেয়ে নিয়মিত যৌন মিলনের অভ্যাস গড়ে তোলাই শ্রেয়।

লরেনের বলেন, যৌনতার উত্তেজনায়, সাময়িক হলেও মনোযোগ বিক্ষিপ্ত হয়। এই কারণে, ব্যথার বোধ খানিকটা দূর হয়।

তবে প্রচণ্ড মাথা ব্যথার ক্ষেত্রে এই মতবাদ কার্যকরী নয় বলেও জানান এই বিশেষজ্ঞ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...