Current date Jul 8, 2026
বিশ্ব

৯৬ বছরের দাদীর সঙ্গে ওবামার নাচ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : দুই বছর হতে চলল মার্কিন প্রেসিডেন্টের পদের দায়িত্ব ছেড়েছেন তিনি। কিন্তু তবুও বারাক ওবামার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। সে কথা আরও প্রমাণিত হল।

সম্প্রতি কেনিয়া সফরে গিয়েছিলেন ওবামা। বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের আইকন নেলসন ম্যান্ডেলার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তিনি।

সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট অংশ নিয়েছিলেন আরও একটি অনুষ্ঠানে। ওবামার সৎবোন আউমা ওবামার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আউমা স্পোর্টস অ্যান্ড ভোকেশনাল রিসোর্স সেন্টার নামে একটি সংস্থা চালু করেছেন আউমা। তারই উদ্বোধনে যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

আর সেখানে কেনিয়ার ঐতিহ্যবাহী সঙ্গীত অনুষ্ঠানে রীতিমতো কোমর দোলাতে দেখা যায় ওবামাকে। ওবামার সঙ্গে বোন আউমা এবং ৯৬ বছরের দাদী মামা সারাহকেও অংশ নিতে দেখা যায়। আর ওবামার সেই কোমর দোলানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...