Current date Nov 6, 2026
বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় নিহত ৩

URL copied
Share URL copied

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বপন কুমার সূত্রধর (৪৫), আসাদ মল্লিক (৩৫) ও আমির হোসেনসহ (৩৫) তিনজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলা এলাকায় শুক্রবার গভীর রাতে ও শনিবার বিকালে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার নন্দনপুর এলাকায় দ্রুতগামী একটি বাস মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী জেলার মুরাদনগরের আমির হোসেন ঘটনাস্থলে নিহত হন। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখি ফরিদপুর এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস চৌদ্দগ্রাম উপজেলার ঘিনাগাজী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাসের যাত্রী ফরিদপুর জেলা সদরের দীঘুনিয়া গ্রামের বানছারাজ সূত্রধরের ছেলে স্বপন কুমার সূত্রধর, পাবনা জেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের জিন্দার আলীর ছেলে আসাদ মল্লিক নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই বাসের চালক ও হেলপারসহ অন্তত ২০ জন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেন জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...