Current date Sep 17, 2026
বাংলাদেশ

আলমডাঙ্গার আইলহাস গ্রামে মুদি দোকানীকে কুপিয়ে হত্যা

URL copied
Share URL copied

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : আলমডাঙ্গার প্রত্যন্ত আইলহাস গ্রামের মাঠে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে হাসিবুল নামের এক মুদি ব্যবসায়ীকে। শুক্রবার রাত ১১টার পর থেকে নিখোঁজ থাকার পর আজ শনিবার সকাল ১০টার দিকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের আইসি ইসলাম হোসেন জানান, নিখোঁজ হওয়ার পর থেকে তাকে সাধ্যমত খোঁজার চেষ্টা করা হয়েছে। আজ সকালে ঘোলদাড়ি গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে ছানোয়ার হোসেন তার শ্যালো মেশিন চালাতে গিয়ে বেগর মাঠে হাসিবুলের ক্ষতবিক্ষত লাশ দেখতে পান।

নিহত হাসিবুল ইসলামের স্ত্রী হীরা খাতুন জানান, শুক্রবার রাত ১১টার দিকে একটি মোবাইল ফোন পেয়ে তিনি তাদের বাড়ির সাথের মুদি দোকান থেকে বের হয়ে যান। মোবাইলে কথা বলতে বলতে তিনি গ্রাম থেকে বেরিয়ে ঘোলদাড়ি মাঠের দিকে চলে যান। পরে আর তিনি ফিরে আসেননি। রাত ১২ টার পর তার মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়।

তিনি জানান, দুইমাস আগে আইলহাস গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আফিল তাকে তিনদিন হুমকি দিয়ে বলে যান, তার স্বামীকে সাবধান করে দিতে। আফিল অভিযোগ করেন, হাসিবুল তার স্ত্রীর দিকে নজর দিয়েছে।

নারীঘটিত ব্যাপারে হাসিবুলকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হাসিবুল আইলহাস গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

লাশ উদ্ধারের পর পুলিশ আফিলের বাড়িতে অভিযান চালায়। তবে এ ঘটনার পরপরই আফিল গ্রাম থেকে পালিয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...