Current date Jul 8, 2026
বাংলাদেশ

ঢাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

URL copied
Share URL copied

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নির্মাণাধীন সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন থেকে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- রংপুরের মাইদুল ইসলাম (২৬) ও পাবনার মাইদুল স্বপন মিয়া (২৪)। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার জানান, জগন্নাথ হলের সন্তোর্ষচন্দ্র ভট্টাচার্য ভবনটি আট তলা থেকে দশ তলা করার কাজ চলছে। মাইদুল ও স্বপন বর্ধিত দশ তলায় বাইরে মাচাং বেঁধে দেওয়ালে প্লাটারের কাজ করছিলেন। এ সময় মাচাংয়ের দঁড়ি ছিড়ে নিচে পড়ে গুরুতর আহত হন তারা। উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এই ঘটনায় হলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আর ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, হলের প্রাধ্যক্ষ বিষয়টি আমাকে অবহিত করেছে। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে পক্ষেরই ত্রুটি থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...