Current date Sep 17, 2026
বাংলাদেশ

ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে ভ্যাট কমানো হয়েছে

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের প্রতি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

এবারের বাজেটে ইন্টারনেটের উপর ভ্যাট ১৫ থেকে ৫ ভাগে নামিয়ে আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিনত করতে বদ্ধ পরিকর। তাই আমরা প্রতিটি ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই।’

আজ শনিবার মেহেরপুরের মুজিবনগরে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম বিভাগীয় শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘মন্ত্রী হবার ৬ মাসের মধ্যে ইন্টারনেটের গতি থ্রি-জি থেকে ফোর-জিতে রূপান্তর করেছি।’ তিনি বলেন, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপন করা হয়েছে, যা ইন্টারনেট ও তথ্য-প্রযুক্তির কাজে সহায়তা করবে।

মন্ত্রী বলেন, ‘শিক্ষক, শিক্ষক প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে আইসিটি ফর ই শিক্ষক অ্যাম্বাসেডর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এজন্য সরকার বাজেটে শিক্ষাখাতের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করেছেন।’

স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক খায়রুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলার পুলিশ সুপার আনিছুর রহমান, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, এটুআই-এর উপদেষ্টা আনীর চৌধুরী প্রমুখ।

সম্মেলনে এটুআই স্পেশালিস্টদের মধ্যে ‘বিজ্ঞানের রাজ্যে’ কনটেন্ট উপস্থাপন করেন রাসাত কবির, ‘স্বল্প মূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা’ কনটেন্ট উপস্থাপন করেন সঞ্জয় বর্মন, ‘হাতের মুঠোয় বিজ্ঞান’ কনটেন্ট উপস্থাপন করেন সেফাতুল ইসলাম, বিজয় ডিজিটালের ‘ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া’ কনটেন্ট উপস্থাপন করেন জেসমিন জুঁই। সম্মেলনে ১৮৭ জন অ্যাম্বাসেডর, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ২৭ জন এবং ৪৩ জন অতিথি শিক্ষকসহ খুলনা বিভাগের আইসিটি ইন এডুকেশনে দক্ষ শিক্ষক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে প্রথমপর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন। বিভিন্ন জেলার শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা এ অনুষ্ঠানে বক্তব্য দেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...