Current date Sep 6, 2026
বিনোদন

তাহসানের একলা হওয়ার আবেদন (ভিডিও)

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : একাধারে অভিনেতা, গায়ক ও মডেল তাহসান খান। নিজের কাজের সব সেক্টরেই সমান জনপ্রিয় তিনি। এবার তিনি একলা হতে চাইছেন। তাইতো আবেগী কণ্ঠে গাইছেন- ‘একলা হতে চাই’। নিহার আহমেদের কথায় গানটির সুর করেছেন বেলাল খান। গানের মিউজিক করেছেন সাজিদ সরকার। সেভেনটিউন্স এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে গানটির রিলিক্যাল ভিডিও প্রকাশ পেয়েছে।

নতুন গানটি প্রসঙ্গে প্রসঙ্গে তাহসান বলেন, ‘গানের সুর ও সংগীত ভালো হয়েছে। আমি যে ধারার গান করি এটিও তেমন। তবে কিছুটা ব্যতিক্রম থাকছে। আর সেভেনটিউনস একটি নতুন লেভেল। আমি আশা করি প্রতিষ্ঠানটি আগামীতে আরো ভালো ভালো গান শ্রোতাদের উপহার দেবে।’

তাহসানের নতুন এক গানটির ভিডিও নির্মাণেরও প্রক্রিয়া চলছে। শিগগির গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলে জানিয়েছন সেভেনটিউনসের কর্ণধার পারভীন সুলতানা।

উল্লখ্য, এর আগে একই চ্যানেলে আসিফ আকবরের আলোচিত গান কসম প্রকাশিত হয়। গানটি দর্শকদের কাছে প্রশংসিত হয়।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...