Current date Jul 24, 2026
খেলা

ভালোর প্রত্যয় নিয়ে আজ ওয়ানডে মিশন শুরু

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজের হতাশা ভুলে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ। নতুন অধিনায়কের অধীনে ভিন্ন দল নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভাল করতে চায় টাইগাররা। গায়নায় আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় দুই টেস্টেই লজ্জার হার বরণ করে বাংলাদেশ। এন্টিগায় সিরিজের প্রথম ম্যাচে তো লজ্জার রেকর্ড গড়ে টাইগাররা। প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয়ে নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে যাবার রেকর্ড গড়ে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টেও দেখা যায় পুরনো বাংলাদেশকে। আবারো নিজেদের ব্যর্থতা তুলে ধরেন তামিম-সাকিব-মুশফিকুর-মাহমুদুল্লাহরা। তাই কিংস্টন টেস্টে ১৪৯ ও ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। এবার ১৬৬ রানে হারে টাইগাররা। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজ অসহায়ভাবে হারে বাংলাদেশ।

তবে টেস্ট ফরম্যাটের এসব পারফরমেন্স ভুলে গিয়ে ওয়ানডেতে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। কারন ওয়ানডেতে মাশরাফির নেতৃত্বে উজ্জীবিত এক দল বাংলাদেশ। তবে ছয় মাস পর ওয়ানডে খেলতে নামছে টাইগাররা। সর্বশেষ জানুয়ারি দেশের মাটিতে শ্রীলংকা-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ।

আজ জয়ের তকমা গায়ে মেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটে জয় পায় টাইগাররা। এই জয়ও বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ৫টি ও বাংলাদেশ ২টিতে জিতেছে। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ক্যারিবীয়রা। ২৮ ম্যাচের মধ্যে ১৯টি জিতে ওয়েস্ট ইন্ডিজ, ৭টিতে জিতে বাংলাদেশ।

বাংলাদেশ ওয়ানডে দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ চৌধুরি রাহি।

ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কেমো পল, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...