Current date Jul 7, 2026
বিশ্ব

সেই মডেলকে টাকা দেওয়ার রেকর্ড ফাঁস, আইনজীবীর ওপর চটলেন ট্রাম্প!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করা প্লেবয় ম্যাগাজিনের মডেল ক্যারেন ম্যাগডোগালের মুখ বন্ধ করতে অর্থ পরিশোধ সম্পর্কিত এক গোপন অডিও ফাঁস হয়েছে। আর তাই ট্রাম্প তার সাবেক আইনজীবী মাইকেল কোহেনের ওপর ব্যাপক চটেছেন! এদিকে সেই রেকর্ড আবার পৌঁছে গেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাতে। গত বছর নিউইয়র্কে মাইকেল কোহেনের সম্পত্তিতে অভিযানের সময় এফবিআই গোপনে রেকর্ড করা অডিও টেপটি হাতে পায়।

অন্যদিকে ব্যাপারটিকে হালকা করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন, এ ধরনের অভিযান বিস্মিত করার মতো। গোপনে এভাবে রেকর্ড করা বিস্ময়কর এবং অবৈধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, তিনি ভুল কোন কিছু করেননি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস সংবাদ প্রকাশ করেছে, রেকর্ডিংয়ে ডোনাল্ড ট্রাম্প এবং তার আইনজীবী মাইকেল কোহেন প্লেবয় মডেল ক্যারেন ম্যাগডোগালকের সঙ্গে অর্থ পরিশোধের ব্যাপারে আলোচনা করেছেন। অডিও টেপ রেকর্ডটি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দুইমাস আগে ধারণ করা হয়।

উল্লেখ্য, ব্যাংক ও ট্যাক্স জালিয়াতি এবং নির্বাচনী আইনভঙ্গের জন্য ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনকে নিয়ে অনুসন্ধান চলছে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...