Current date Sep 6, 2026
লাইফস্টাইল

ঋতুচক্রের সময় নারীরা যে খাবার খাবেন

URL copied
Share URL copied

লাইফস্টাইল ডেস্ক : নারীদের ঋতুচক্র একটি প্রাকৃতিক ঘটনা। গড় বারো থেকে পনেরো বছর বয়স মেয়েরা পরিচিত হয় তাদের শরীরের এই চক্রের সঙ্গে। এবং এই চক্র বন্ধ হয় কম-বেশি ৫০ বছর বয়সে।

ঋতুচক্র শুরু হয়ে যাওয়ার আগে থেকেই নারীরা তা বুঝতে পারেন, যাকে বলা হয় মেনোপজ। তাদের শরীরে বেশ কিছু উপসর্গ দেখা যায়। যেমন, মুড সুইং, অল্পেতেই পরিশ্রান্ত হয়ে যাওয়া, ভুলে যাওয়া। এই সময়ে ওজন কমাতে খুবই সমস্যা হয়। সমস্যা দেখা দেয় হাড়েরও।

মেনোপজ এড়ানোর কোনও উপায় নেই। কিন্তু, খাবারদাবার ও দৈনন্দিন জীবনযাপনে নিয়ন্ত্রণ এই সময়কে অনেকটাই স্বাভাবিক রাখতে সাহায্য করে।
স্বাস্থ্য সংক্রান্ত একটি ওয়েবসাইট, ‘ওয়েবএমডি’তে প্রকাশিত হয়েছে তেমনই একটি তালিকা। দেখে নেয়া যাক সংক্ষেপে—

খাওয়ার তালিকায় যা অবশ্যই থাকা উচিত
তৈলাক্ত মাছ
বিনস, কড়াইশুঁটি, সবুজ শাক
ক্যালসিয়াম যুক্ত খাবার
কলা, আপেল, চিংড়ি বা অন্য মাছ
লো-ফ্যাট দুগ্ধজাত খাবার
প্রোটিন-যুক্ত খাবার, যেমন ডাল, স্প্রাউটস, ডিম

যা খাওয়া একেবারেই উচিত নয়
তেল-মশলা, গরম মশলা
প্যাকেজড বা প্রসেসড খাবার

সব থেকে জরুরি হলো শারীরিক শ্রম। এই সময়ে যেহেতু দেহের ওজন বেড়ে যায়, সেই কারণে হালকা কাজ করাটা খুবই প্রয়োজন। মেনোপজের সময় স্ট্রেন্‌থ ট্রেনিং ও কার্ডিওভাসকুলার এক্সারসাইজ খুবই প্রয়োজনীয়। তবে তা যেন হয় কোনও প্রশিক্ষিত ট্রেনারের তত্ত্বাবধানে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...