Current date Sep 17, 2026
বাংলাদেশ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট

URL copied
Share URL copied

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০৭ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে যায়। এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে চট্টগ্রাম থেকে সাড়ে নয় হাজার হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম বিমান বন্দর ব্যবস্থাপক সারওয়ার-ই-জাহান জানান, এবার চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট সরাসরি মদিনায়, ৫টি জেদ্দায় যাবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার। বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি হজ এজেন্সি এবার হজ কার্যক্রম পরিচালনা করছে।

যাত্রী পরিবহনে আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন এবং সৌদি এয়ারলাইনস ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ জন যাত্রী পরিবহন করবে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...