Current date Sep 6, 2026
বিনোদন

বয়স যেখানে হার মানে না

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বিয়ে করার কোনো বয়স হয় না, যে কোনো বয়সেই বিয়ের পিঁড়িতে বসা যায়। হোক সেটা প্রথম কিংবা দ্বিতীয় বিয়ে। আর এটা বারেবারে প্রমাণ করে দেন তারকারা। এমন অনেক তারকাই আছেন যারা দেরিতে বিয়ের পিঁড়িতে বসেছেন। তালিকায় থাকা এমন তারকাদের নিয়েই আজকের আয়োজন।

সুবর্ণা মুস্তাফা
সুবর্ণা মুস্তাফা ১৯৮৪ সালে অভিনেতা হুমায়ুন ফরীদিকে বিয়ে করেন। সুবর্ণা-আফজাল সম্পর্ক বিয়ের পরিণতিতে পৌঁছায় কিনা, এমন জল্পনা-কল্পনার সময় অনেকটা হঠাৎ করেই হুমায়ুন ফরীদি ও সুবর্ণা মুস্তাফা বিয়ে করেন। এর পর দীর্ঘ ২২ বছর তারা সংসার করেন। ২০০৮ সালে তাদের বিচ্ছেদের খবর সুবর্ণা মুস্তাফা নিজেই মিডিয়াকে জানান। আলোচনা শুরু হয় দ্বিতীয় বিয়ের খবর নিয়ে। দীর্ঘদিনের বিয়ে বিচ্ছেদের পরই বয়সে ছোট নির্মাতা বদরুল আনাম সৌদকে বিয়ে করেন তিনি। ‘আমি নিজেই বিচ্ছেদ এবং দ্বিতীয় বিয়ের খবর মিডিয়াকে জানিয়েছি কারণ আমি তো প্রচলিত আইনের বিরুদ্ধে কিছু করিনি। আর দ্বিতীয় বিয়ে যে পৃথিবীতে এই প্রথম তা নয়, আর কনের চেয়ে বরের বয়স কম এটাও প্রথম ঘটনা নয়।’

ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই আর অভিষেক বচ্চনের মধ্যে দুবছরের ফারাক। দুজনে যখন বিয়ে করেন, ঐশ্বরিয়া তখন ৩৪ বছরের আর অভিষেক ৩২ বছরের।

অপি করিম
অভিনেত্রী অপি করিম ২০০৭ সালে জাপান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার তাসির আহমেদকে বিয়ে করেন। তার পর হঠাৎ তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। অপির মিডিয়ায় ব্যস্ততা এবং মিডিয়ার লোকদের সঙ্গে মেলামেশাকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তাসির। অন্যদিকে তাসিরের বিরুদ্ধে আগে আরও একটি বিয়ে করাসহ নানা অভিযোগ তোলেন অপি। ফলে বছর না গড়াতেই তাদের সংসার ভেঙে যায়। এর পর অপি প্রেমে পড়েন নাট্য পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের। ২০১১ সালে বিয়ে করেন তারা। সে সংসারও টেকেনি। এর পর ২০১৬ সালে বিয়ে করেন নির্মাতা এনামুল করিম নির্ঝরকে। জানা যায়, পরিচালক এবং অভিনেত্রী হিসেবে নয়, নির্ঝর-অপির সম্পর্ক গড়ে ওঠে স্থাপত্যশিল্পকে কেন্দ্র করে। এখন তারা সংসার করছেন।

রানি মুখার্জি
ইতালিতে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সেরে এসেছিলেন রানি। ৩৬ বছর বয়সে আদিত্য চোপড়ার গলায় মালা পরিয়েছিলেন এই অভিনেত্রী।

ফারহা খান
৩৯ বছর বয়সে বিয়ে করেন কোরিওগ্রাফার ফারহা খান। আট বছরের ছোট শিরীষ কুন্দরের গলায় মালা পরান ফারহা। এখন তাদের এক পুত্র আর দুই কন্যা।

শিল্পা শেঠি
বিগ ব্রাদার সিজন ফাইভ জয়ের পরই বিয়ের পিঁড়িতে বসেন শিল্পা। ৩৪ বছর বয়সে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা।

সুহাসিনী মুলে
৬০ বছর বয়সে এসে ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়েছিলেন অভিনেত্রী সুহাসিনী মুলে। না, আগে বিয়ের পিঁড়িতে বসেননি অভিনেত্রী। ইন্টারনেটে পরিচয়, ডাক্তার অতুল গুরুতুর সঙ্গে। আর তার পরই প্রেম আর সেখান থেকেই বিয়ে।

প্রীতি জিনতা
দেশে নয়, বিদেশে গিয়ে ৪১ বছর বয়সে প্রেমে পড়লেন প্রীতি জিনতা। বলিউডের এই অভিনেত্রীর ‘লাভ লাইফ’ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে শেষ পর্যন্ত জেনে গুডএনাফকেই বিয়ে করেন।

ঊর্মিলা মাতন্ডকর
মডেল মীর মহসিন আখতারকে বিয়ে করেছেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। ৪২ বছর বয়সে এসে আরেকবার প্রেমে পড়েছিলেন অভিনেত্রী। তবে বিবাহ অনুষ্ঠানটি গোপনভাবেই হয় ঊর্মিলার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...