Current date Sep 6, 2026
বিনোদন

‘আহত ফুলের গল্প’ ট্রেলার প্রকাশ

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : প্রকাশ হল ‘আহত ফুলের গল্প’ সিনেমার ট্রেলার। অন্ত আজাদ পরিচালিত এই ছবিতে উঠে এসেছে আবহমান বাংলার হৃদয় ছোঁয়া সৌন্দর্য। বাংলাদেশের সহজ জীবন ও সংকটের কথা। আছে ফোক গান এবং উত্তরবঙ্গের বিয়ের গীতের ব্যবহার। পিতৃতান্ত্রিক বাংলাদেশের মুসলিম সমাজব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি সংস্পর্শ; এ তিনটি বিষয়- যথাক্রমে শাপলা, কামিনী এবং মোহনা নামের তিনজন মেয়ের জীবনকে কিভাবে প্রভাবিত করেছে সেই গল্পও আমাদের চলচ্চিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ স্তর।

এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান ও সুজন মাহাবুব। এছাড়াও গাজী রাকায়েত, অনন্যা হক, আলী আহসান, শেলী আহসান, জয়া, অভি চৌধুরী, শান্ত কুন্ডু, কামরুল হাসান, তৌহিদুল আলম, সজীব, রিফাত, পিয়ারা বেগম, শহীদুল ইসলাম, ওমরচাঁদ, ইকতারুল ইসলাম, আরিফ, মিনহাজ, তাজিন, রাব্বি, শিরিনসহ অনেকেই রয়েছেন।

গত ১ জুলাই আনকাট সেন্সর পায় ছবিটি। যদিও পূর্ণাঙ্গ সিনেমার গল্প কয়েকটি স্তরে প্রবাহিত। তবে গল্পের উপরিতলে শাপলা ও সবুজের একটি বিরহ নির্ভর প্রেমের গল্প দেখতে পাবেন দর্শক। এর সমান্তরালে চলবে অন্যান্য গল্পও।

এই সিনেমায় দর্শক ৪টি পূর্ণাঙ্গ গান এবং ১টি উত্তর বঙ্গের বিয়ের গীত শোনা যাবে। রবীন্দ্র সংগীত ও বিয়ের গীতটি ছাড়া, বাকি গান তিনটি মৌলিক। মৌলিক গান গুলো লিখেছেন- টোকন ঠাকুর, কামরুজ্জামান কামু, সোলায়ামন আকন্দ। কণ্ঠ দিয়েছেন যথাক্রমে- পিন্টু ঘোষ, কামরুজ্জামান রাব্বি ও লিপু অসীম। রবীন্দ্র সংগীতটিতে কণ্ঠ দিয়েছেন- রোকন ইমন। আর বিয়ের গীতটিতে কণ্ঠ দিয়েছেন- উত্তর বঙ্গের স্থানীয় শিল্পীরা।

ছবিটি প্রযোজনা করছে ওশান মাইন্ড এন্টারটেইনম্যান্ট। এ মাসের শেষ নাগাদ সিনেমাটির মুক্তির তারিখ জানানো হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...