Current date Nov 6, 2026
বাংলাদেশ

খালেদা জিয়ার জামিন আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : কুমিল্লায় বাসে পেট্রলবোমা হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে খালেদা জিয়ার জামিনের জন্য করা আপিলের ওপর রোববার হাইকোর্টের এই বেঞ্চে শুনানি হয়।

আদালতে খালেদার জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, মামলায় জামিনের জন্য খালেদা জিয়ার করা আপিল আবেদনটি আগামী রোববার হাইকোর্টের কার্যতালিকায় আসবে। আদালত আজ (সোমবার) তাকে জামিন না দিয়ে কুমিল্লার আদালতে থাকা তার জামিন আবেদনটি ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা হামলায় আট যাত্রী নিহত হয়। এ ঘটনায় পরের দিন ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করে পুলিশ। ওই মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে তার জামিন চেয়ে ১ জুলাই কুমিল্লার দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর আদালতে আবেদন করা হয়। পরে তার জামিন আবেদন বিষয়ে শুনানির জন্য আগামী ৮ আগস্ট দিন রাখা হয়।

এর আগে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া, যেটি এখন পেন্ডিং আছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...