Current date Sep 6, 2026
বিনোদন

আবারও বড় পর্দায় অভিষেক-ঐশ্বরিয়া জুটি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : শেষবার অভিষেক-ঐশ্বরিয়া জুটিকে একসঙ্গে পর্দায় দেখা গেছে ২০১০ সালে। সেবার মণি রত্নম পরিচালিত ‘রাবন’ সিনেমায় জুটি হয়েছিলেন তারা। এরপর আর একসঙ্গে পর্দায় আসেননি এ তারকা দম্পতি।

দীর্ঘদিন ধরে অভিষেক-ঐশ্বরিয়া জুটির অনস্ক্রিন রয়ায়ন থেকে বঞ্চিত ভক্ত-দর্শকদের জন্য এবার সুখবর। আবারও একসঙ্গে পর্দায় আসছেন তারা।

বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের আগামী ছবি ‘গুলাব জামুন’-এ একসঙ্গে জুটি হচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া। ছবির নির্মাতাদের পক্ষ থেকে শিগগিরই বিষয়টি জানানো হবে বলে ভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে নতুন এ ছবিতে অনুরাগ কাশ্যপ থাকছেন প্রযোজকের ভূমিকায়। আর ছবিটি পরিচালনা করছেন সরভেশ মারওয়া।

আগামী ৩ আগস্ট মুক্তি পাচ্ছে ঐশ্বরিয়া অভিনীত ছবি ‘ফান্নে খান’ ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করেন তিনি। সূত্র: জিনিউজ

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...