Current date Sep 17, 2026
বাংলাদেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের পরিবারে ৫ সদস্যের মৃত্যু

URL copied
Share URL copied

সিংড়া (নাটোর) প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পরিবারের ৫ সদস্য ৫ দিনে মারা গেছেন। এর মধ্যে তাঁর ভাতিজি কেয়া খাতুন ও তার দুই শিশু সন্তান রায়সা খাতুন এবং আহানাব রেহানের মৃত্যুতে নাটোরের সিংড়ার সর্বত্রই চলছে শোকের মাতম। তাছাড়া গত ১৮ জুলাই ওই পরিবারের আরো দুই ভাইয়ের একই দিনে মৃত্যু হয়। এতে গত ৫দিনে প্রতিমন্ত্রী পলকের দুই খালাতো ভাই, ভাতিজি ও নাতি-নাতনীর মৃত্যুতে সিংড়া উপজেলায় যেন শোকের ছায়া নেমে এসেছে।

সূত্রে জানা যায়, রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রতিমন্ত্রী পলকের ভাতিজি কেয়া খাতুন (৩০) ও তার দুই শিশু সন্তান রায়সা খাতুন (৫) আহানাব রেহান (৪) এর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। পরে মাইক্রোবাস চালক শ্রী পুলক সরকারেরও মৃত্যু হয়।

এসময় কেয়া খাতুনের স্বামী চাপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন ও বাড়ির কাজের মেয়ে গুরুতর আহত হয়। তাদেরকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সোমবার সকাল ১১ টায় সিংড়া কোর্ট মাঠে প্রতিমন্ত্রী পলকের ভাতিজি কেয়া খাতুন ও তার দুই শিশু সন্তানের জানাজা শেষে বালুয়া বাসুয়া কবরস্থানে দাফন করা হয়েছে।

অপরদিকে মাইক্রেবাস চালক শ্রী পুলক সরকারকে সিংড়া উপজেলার মাগুড়া গ্রামে দাহ করা হয়েছে। মৃত্যুর খবরে ছুটে আসেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এসময় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এছাড়া গত ১৮ জুলাই ৫ঘন্টার ব্যবধানে প্রতিমন্ত্রী পলকে খালাতো দুই ভাই আলহাজ্ব আবুল কালাম আজাদ ওরফে নজু ও আলহাজ্ব গোলাম কিবরিয়া হ্নদ যন্ত্রে কিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...