Current date Sep 7, 2026
আইন-আদালত

ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে বাধা না দিতে নির্দেশ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে গ্রেপ্তার ও হয়রানি না করারও নির্দেশ দিয়েছেন আদালত।

বিদেশে যেতে বাধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তার করা রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো: সোহরাওয়ার্দির হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমির।

এর আগে আজ সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন ইমরান। ওই রিটে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

গত ২০ জুলাই যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশ্যে বিমানে উঠার পর তাকে বিমান থেকে নামিয়ে ফিরিয়ে দেয়া হয় বলে জানান ইমরান।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...