Current date Sep 17, 2026
বিশ্ব

এই প্রথম ভারত-পাকিস্তান যৌথ সামরিক মহড়া! উপস্থিত থাকবেন মোদিও

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারত ও পাকিস্তান উভয় দেশই ইউরেশিয়ার ৮টি দেশের সংগঠন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিএ)-এর সদস্যপদ পেয়েছে। আগস্ট মাসে এসসিও-র উদ্যোগে একটি সামরিক মহড়া হতে যাচ্ছে। রাশিয়ায় উড়াল পর্বতের পাদদেশে এই মহড়া অনুষ্ঠিত হবে। আর এই প্রথমবার একসঙ্গে সামরিক মহড়ার দিতে চলেছে ভারত ও পাকিস্তান। ওই মহড়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ওই মহড়ায় ভারত ও পাকিস্তান ছাড়াও এসসিও-র অন্যান্য সদস্য দেশের (ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া, তাজিকিস্তান, কাজাকস্তানসহ পূর্ব ইউরোপের অন্যান্য রাষ্ট্র) সেনারাও অংশ নেবে। স্বাভাবিকভাবেই পুরো দুনিয়ার নজর থাকবে ভারত-পাকিস্তানের যৌথ মহড়ার দিকেই। কারণ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে একসঙ্গে কাজ করা ছাড়া এই দুদেশ কখনোই যৌথ সামরিক মহড়া দেয়নি।

এসসিও-র এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসসিও সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ চীন। চীনের সরকারি সংবাদ মাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, বিবদমান দুই দেশের সেনা একসঙ্গে মহড়া দিলে সংঘাতের পরিবেশ কিছুটা কম হতে পারে।
জানা গেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলাই তাৎপর্যপূর্ণভাবে এই সামরিক মহড়ার মূল লক্ষ্য।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...