Current date Jul 7, 2026
বিশ্ব

অল্পের জন্য বেঁচে গেলেন আফগান ভাইস প্রেসিডেন্ট, নিহত ১৪

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তাম দেশে ফেরার কিছুক্ষণ পর এই বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়েছে।আহত হন আরো ৬০ জন। গতকাল রবিবার এই হামলা চালানো হয়।

আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তাম দীর্ঘ এক বছর তুরস্কে স্বেচ্ছানির্বাসন শেষে রবিবার দেশে ফেরেন। নিজ দলের লোক দিয়ে রাজনৈতিক এক প্রতিদ্বন্দ্বীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তুরস্কে চলে যান তিনি।

জানা গেছে, ওই আত্মঘাতী বোমা হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান আফগান ভাইস প্রেসিডেন্ট। তিনি বিমানবন্দরের একটি চত্বর অতিক্রম করার কিছুক্ষণ পরই বিস্ফোরণটি ঘটে।

এদিকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

সূত্র: বিবিসি

 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...