Current date Sep 7, 2026
খেলা

আর্জেন্টিনায় তর্কাতর্কি থেকে ফুটবলারের হাতে ফুটবলার খুন

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ফুটবল প্রিয় দেশ আর্জেন্টিনায় মর্মান্তিক এক খুনের ঘটনা ঘটেছে। দেশটিতে এক ফুটবলারের হাতে খুন হয়েছেন আরেক ফুটবলার। রাস্তায় তর্কাতর্কি থেকে ঘটনার সূত্রপাত এরপর তা রূপ নেয় হাতাহাতিতে। একপর্যায়ে সেখানেই এক ফুটবলারের হাতে ছুরিকাঘাতে খুন হয়ে গেলেন আরেক ফুটবলার!

রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় রাজধানী বুয়েন্সআয়ার্সে ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেছেন ফাকুন্দো এস্পিনদোলা। ২৫ বছর বয়সী এই গোলরক্ষক আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব আলম্যাগরোর হয়ে খেলতেন।

আলম্যাগরোর হয়ে পেশাদার ফুটবলে অভিষিক্ত এস্পিনদোলা রিভার প্লেটের একাডেমি দলে বেড়ে উঠেছেন। শনিবার রাতে বুয়েনেস এইরেসের হারলিংহামের এক বারে গিয়েছিলেন এস্পিনদোলা। ভোরে যখন বের হচ্ছেন, তখনই ঘটে এ মর্মান্তিক ঘটনা। পুলিশ আপাতত এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজন ব্যক্তিকে আটক করেছেন। এদের একজন নাহুয়েল ওভিয়েদো। তৃতীয় বিভাগের দল সাল তেলমোর এই ফুটবলারের সঙ্গে তাঁর এক প্যারাগুইয়ান বন্ধুকেও আটক করেছে পুলিশ।

সকাল সাড়ে ছয়টায় বার থেকে বের হওয়ার পর এস্পিনদোলা ও ওভিয়েদো রাস্তায় তর্কে জড়িয়ে পড়েছিলেন। সেখান থেকে মারামারি শুরু হয়ে যায়। একপর্যায়ে অভিযুক্ত দুজনের একজন ছুরি বের করে এস্পিনদোলার গলায় বসিয়ে দেন। সঙ্গে সঙ্গে মৃত্যু বরণ করেন এই গোলরক্ষক। এরপর গাড়িতে চড়ে পালানোর চেষ্টা করেছিলেন ওভিয়েদো ও তাঁর বন্ধু। কিন্তু রক্তের দাগযুক্ত সে গাড়ি আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে ১৫ ব্লক দূরে ব্যবহৃত ছুরি খুঁজে পেয়েছে পুলিশ। মারামারির কারণ এখনো জানতে পারেনি কর্তৃপক্ষ।

২৮ বছর বয়সী ওভিয়েদোর ঝামেলায় জড়ানো এই প্রথম নয়। ২০১১ সালে একটি ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...