Current date Sep 17, 2026
বাংলাদেশ

উন্নয়ন তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্পিকার

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ সোমবার রংপুরের পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া দ্বিমুখী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ৪ নম্বর কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত “মা সমাবেশে” প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সব সূচকে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন আজ দৃশ্যমান এই উন্নয়ন সুবিধা সারাদেশের জনগণ ভোগ করছে।

তিনি বলেন, সারাদেশে বর্তমান সরকার উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভৌত ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ ও নারীর উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর ফলশ্রুতিতে বেকারত্ব হ্রাস পেয়েছে এবং নারী শিক্ষার প্রসার ঘটেছে। নারীরা অর্থনীতিতে অসামান্য অবদান রাখছে।

কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশফাক খাঁন চৌধুরী ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও উম্মে কুলসুম স্মৃতি, পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মানু, রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীমসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাসস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...