Current date Sep 17, 2026
বিশ্ব

ইরানের ধর্মীয় নেতারা ‘ভণ্ডামিপূর্ণ পবিত্র লোক’: পম্পেও

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ধর্মীয় নেতাদের ‘ভণ্ডামিপূর্ণ পবিত্র লোক’ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রোববার রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্ট লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামে দেয়া বক্তব্যে তিনি বলেন, মানুষজনদের দুর্ভোগের মধ্যে ফেলে তারা ব্যাপক সম্পদ জমা করেছেন। এমন এক সময় পম্পেও এই মন্তব্য করলেন যখন ইরান দেশটিতে ইসলামিক বিপ্লবের ৪০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাঝে মাঝে মনে হয় বিশ্ব ইরানি কর্তৃপক্ষে কর্তৃত্ববাদী শাসন এবং বিদেশে তাদের সহিংস কর্মকাণ্ডে সহনশীল হয়ে উঠেছে। কিন্তু ইরানের গর্বিত জনগণ তাদের সরকারের অন্যায়ের ব্যাপারে নিশ্চুপ থাকবে না।

পম্পেও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রও চুপ বসে থাকবে না। আমি ইরানের জনগণের উদ্দেশে বলতে চাই, যুক্তরাষ্ট্র আপনাদের আবেগ-অভিযোগ শুনতে পায়। যুক্তরাষ্ট্র আপনাদের প্রতিবাদ-বিক্ষোভকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র আপনাদের পাশে আছে।

সিআইএ’র সাবেক এই প্রধান এসময় ইরানের রাজনৈতিক, বিচারিক ও সামরিক নেতাদের দিকেও কামান দাগিয়েছেন। তিনি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন। তিনি বলেন, দেশটির সরকার নির্দয়ভাবে রাষ্ট্রের নাগরিকদের মানবাধিকার, সম্মান ও মৌলিক স্বাধীনতা খর্ব করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ‘আয়াতুল্লাহদের’ কঠোর সমালোচনা করে বলেন, তারাও দুর্নীতির সঙ্গে জড়িত। গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি অবৈধভাবে চিনির ব্যবসা করে ১০ কোটি ডলার আয় করেছেন। সরকার কয়েকটি খনির কাজ দেয়ার পর আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানির ফাউন্ডেশন ফুলে ফেঁপে উঠেছে। আর সেটার ফান্ডে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির ৯৫ বিলিয়ন ডলার অর্থ রয়েছে।

তিনি বলেন, ধর্মীয় নেতাদের দুর্নীতি ও সম্পদের পরিমাণ দেখে মনে হচ্ছে সেখানে সরকারের বদলে একটি মাফিয়া গ্রুপ ইরান চালাচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...