Current date Sep 6, 2026
বিনোদন

নাম পরিবর্তন করলেন ৩ নায়িকা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: কোলকাতার সময়ের আলোচিত তিন নায়িকা নাম বদলালেন। এই আলোচিত তিন নায়িকা হলেন মিমি চক্রবর্তী, নুসরাত জাহান ও প্রিয়াঙ্কা সরকার।

তারা তিনজন আলোচিত নির্মাতা বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’ সিনেমায় অভিনয় করেছেন। এই সিনেমায় তিন নায়িকাকে দেখা যাবে। তাদের সঙ্গে আরও আছেন ঢালিউড ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

আর কিছুদিন পরেই সিনেমাটি মুক্তি পাবে। এমন অবস্থায় নিজেদের নাম পরিবর্তন করলেন টলিউডের এই ৩ নায়িকা। নিজেদের প্রোফাইলের নাম বদলেছেন তারা। নুসরাত ‘মেহর’, প্রিয়াঙ্কা ‘সুজি’ এবং মিমি হয়েছেন ‘ইরা’।

মূলত চরিত্রের সঙ্গে মিল রেখেই সিনেমায় নুসরাত, মিমিদের নাম বদলে দিয়েছেন পরিচালক। ঠিক একইভাবে এবার নিজেদের টুইটার হ্যান্ডেলের প্রোফাইলের নাম পাল্টে ফেললেন নায়িকারা।
‘ক্রিসক্রস’-এ দেখা যাবে জয়া আহসান অভিনয় করছেন মিস সেনের ভূমিকায়। ক্যারিয়ারে সাকসেসফুল কিন্তু ব্যক্তিগত জীবনে একা তিনি। অন্যদিকে ইরা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। তিনি চিত্র সাংবাদিক। বয়ফ্রেন্ডের সঙ্গে থাকেন। নুসরাত জাহান এই ছবিতে মেহের নামের মুসলিম একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। যে কিনা অভিনেত্রী হিসেবে স্ট্রাগল করে যাচ্ছে।

সুজি, এই ছবিতে প্রিয়াঙ্কা সরকারের চরিত্রের নাম। বাঙালি খ্রিস্টান মেয়েটি সিঙ্গেল মাদার। খুব ভালো ছবি আঁকেন তিনি। এমনভাবে ছয় নারীর জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘ক্রিসক্রস’।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...