Current date Jul 4, 2026
Lead News

বাংলাদেশে পড়ুয়া নেপালি ছাত্রীদের নিয়ে মন্তব্য, মন্ত্রীর পদত্যাগ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে পড়াশোনা করা নিজ দেশের ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্যের জেরে নেপালের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শের বাহাদুর তামাং পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক সংবাদ সম্মেলনে শের বাহাদুর তামাং পদত্যাগের ঘোষণা দেন।

২০ জুলাই এক অনুষ্ঠানে শের বাহাদুর তামাং বাংলাদেশের মেডিকেলে পড়তে আসা নেপালি ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়ুয়া নেপালি ছাত্রীরা সার্টিফিকেট অর্জনের জন্য নিজেদের সম্মান বিকিয়ে দিতে বাধ্য হন। ছাত্রীদের নিয়ে এমন মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। মন্ত্রীর মন্তব্যের জেরে কাঠমান্ডু ও ঢাকা—উভয় স্থানে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদ জানান ঢাকায় পড়তে আসা নেপালের ছাত্রীরা। তিনি তাঁর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলতে থাকে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শের বাহাদুর তামাংকে সরে যেতে বলেন। এরপরই তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ান। তথ্যসূত্র: কাঠমান্ডু পোস্ট।

 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...