Current date Sep 16, 2026
বাংলাদেশ

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ১৮ নভেম্বর

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৮ শুরু হবে আগামী ১৮ নভেম্বর এবং তা শেষ হবে ২৬ নভেম্বর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বুধবার ‘প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮’-এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সমাপনী পরীক্ষা শুরুর সময় পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা বেলা ১১টার পরিবর্তে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়। তবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিটের পরিবর্তে ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

এছাড়াও সরকারি ছুটি এবং খ্রিষ্টীয় ধর্মাবলম্বী সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ভুক্ত পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সময়সূচিতে শনিবার পরীক্ষা রাখা হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, আগে এক উপজেলার খাতা অন্য উপজেলার শিক্ষক দ্বারা মূল্যায়ন করা হলেও এ বছর নিজ নিজ উপজেলায় পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সদস্য সচিব থাকবেন।কেন্দ্রীয়সহ বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির ও অতিরিক্ত সচিব (প্রশাসন) হাসিবুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, নেপের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউসুফ আলী, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পরীবিক্ষণ ইউনিটের মহাপরিচালক এ.কে.এম আনোয়ার হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক সভায় উপস্থিত ছিলেন। বাসস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...