Current date Jul 7, 2026
বাংলাদেশ

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে : শিল্পমন্ত্রী

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বর্তমানের মতো নিয়ন্ত্রণে থাকে সেজন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

আমির হোসেন আমু বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে যেন পরবর্তী সময়েও নিয়ন্ত্রণে থাকে ডিসিদের সে নির্দেশ দেওয়া হয়েছে।

মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জিরো টলারেন্স অব্যাহত রাখতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটা যেনো বাস্তবায়ন হয়।

শিল্পমন্ত্রী বলেন, অধিবেশনে শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রম আমরা তুলে ধরেছি। বিভিন্ন জেলার দু’একটি সারের গুদামের ব্যাপারে তারা (ডিসিরা) অবহিত করেছেন, আমরা সেগুলো দেখব। এছাড়া সুগার মিলগুলো যেন পুরো বছর চালু থাকে, সেজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।

তিনি বলেন, আখের মৌসুম মাত্র তিন মাসের। তাই মিলগুলো যেন চালু থাকে, সেজন্য আমরা কাঁচামাল এনে রিফাইন করে সুগার বিটে রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করছি।

শিল্পমন্ত্রী বলেন, ডিসিদের আরও বলা হয়েছে, আগামী আখ মৌসুমে আখ দিয়ে যেনো গুড় না করা হয়, আখগুলো যেনো সরাসরি সুগার মিলে যায় সে দিকে লক্ষ্য রাখতে হবে। বাসস

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...