Current date Oct 25, 2026
বিনোদন

সালমান- প্রিয়াঙ্কার সঙ্গে ‘ভারতে’ থাকছেন নোরা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘ভারত’ ২০১৯ সালের অন্যতম প্রত্যাশিত ছবি। কিছুদিনের মধ্যে বিশাল বাজেটের এই ছবির শুটিং শুরু হচ্ছে। শোনা যাচ্ছে, সালমান-প্রিয়াঙ্কার সঙ্গে এই ছবিতে যুক্ত হচ্ছেন অভিনেত্রেী ও মডেল নোরা ফতেহী।নোরা এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় অভিনয় করবেন।

এ ব্যাপারে ছবিটির পরিচালক আলী আব্বাস জাফর জানান, নোরার চরিত্রটি কোনো আইটেম চরিত্র নয়। ছবিতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন। ছবির গল্পে তার চরিত্রটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নোরা ছবিতে সালমান খান ও সুনীলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

‘মাই বার্থডে সং’ ছবির পরে এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নোরা।

‘ভারত’ ছবিতে আরও অভিনয় করছেন টাবু ও দিশা পাটানি।

এদিকে ‘সত্য়মেব জয়তে’ ছবির এক আইটেম গান দিলবারে নোরার সম্মোহনী নাচে কাবু গোটা ইন্টারনেট। গানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।এরই মধ্যে এই গানের ভিডিও ছুঁয়ে ফেলেছে এক নতুন রেকর্ড। সেই হিসেবে নোরা বলিউডে অন্যতম সেনসেশনে পরিণত হয়েছেন নোরা ফতেহি।

সূত্র: ডিকেন ক্রনিক্যাল

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...

Lead Newsবাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর সঙ্গে আরও ১০টি এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে হতে...