Current date Sep 16, 2026
বাংলাদেশ

কুড়িগ্রাম-৩ উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

URL copied
Share URL copied

কুড়িগ্রাম প্রতিনিধি : এর আগে বুধবার সকাল ৮টা থেকে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে একটানা বিকেলে ৪টা পর্যন্ত। ভোট চলাকালে কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উলিপুর ও চিলমারী উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আয়োজিত এ নির্বাচনে মহাজোটের দুই শরিক দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য কোনো রাজনৈতিক দল কিংবা প্রার্থী এ নির্বাচনে অংশ নেননি। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক এমএ মতিন ও জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, গত কয়েক দিনের নির্বাচনী সহিংসতার কারণে ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। ভোট চলাকালে মোট ২৫ জন নির্বাহী ও চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া ৫৩টি মোবাইল টিম, ১৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩৪টি টহল দল এবং পুলিশের ১৮টি স্ট্রাইকিং ফোর্সও নিরাপত্তার দায়িত্বে ছিল।

কুড়িগ্রাম-৩ আসনে উলিপুর উপজেলার ১২টি ইউনিয়ন, একটি পৌরসভা ও চিলমারী উপজেলার চারটি ইউনিয়নসহ এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৫ জন। উলিপুর উপজেলার ১৩০টি ও চিলমারী উপজেলায় ২৯টি ভোটকেন্দ্র ভোট গ্রহণ করা হয়। ভোটকেন্দ্রের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ অফিসারসহ ২২ থেকে ২৬ জন সশস্ত্র পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ১০ মে জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলামের মৃত্যুতে কুড়িগ্রাম-৩ আসনটি শূন্য হয়। এই আসনে গত ১০ জুন নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...