Current date Sep 6, 2026
লাইফস্টাইল

যেসব খাবার যৌনাকাঙ্ক্ষা কমায়

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বর্তমানে অনেকেই যৌনাকাঙ্ক্ষা কমে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন। বদলে যাওয়া খাদ্যাভাস, কর্মব্যস্ততার কারণে বিশ্রামের ঘাটতি, অতিরিক্ত ক্লান্তি-অবসাদের ফলে ধীরে ধীরে যৌনাকাঙ্ক্ষা কমতে থাকে। এসব কারণে কমে যায় যৌন ক্ষমতাও। অনেক খাবার আছে যেগুলো খেলেও কমে যায় যৌনাকাঙ্ক্ষা। তাই দৈনন্দিন খাদ্যতালিকা থেকে বাদ দিতে জেনে নেওয়া যাক তেমন কয়েকটি খাবার সম্পর্কে-

১. অতিরিক্ত পনির খেলে যৌনাকাঙ্ক্ষা কমতে পারে। কারণ গরুর দুধে প্রচুর পরিমাণে সিন্থেটিক হরমোন রয়েছে, যা বেশি খেলে শরীরে স্বাভাবিক হরমোনের উৎপাদন ব্যাহত হয়।

২. অতিরিক্ত মদ্যপান যৌন জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে ইরেক্টাইল সমস্যাসহ মিলনের শুরুতেই দ্রুত বীর্যপাত হতে পারে। এছাড়া অ্যালকোহল শরীরে একটা অবসন্ন ভাব এনে দেয়। এর ফলে যৌন মিলনের সময় উৎসাহ-উদ্দীপনার ঘাটতি দেখা দেয়।

৩. মাইক্রোওয়েভে তৈরি করা পপকর্ন খেলেও যৌনাকাঙ্ক্ষা কমে যেতে পারে। এসব পপকর্নে থাকে প্রিফ্লুওরুক্ট্যানোইক অ্যাসিডের মতো ক্যামিকেল, যা ধীরে ধীরে যৌন ক্ষমতা কমায়।

৪. ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত একটি নিবন্ধে দাবি করা হয়, সয়া মিল্ক বা সয়া সস ব্যাপকভাবে টেস্টোস্টেরোনের মাত্রা কমিয়ে দেয়। ফলে যৌনাকাঙ্ক্ষা কমে যায়। গবেষণায় দেখা গেছে, যারা দিনে ১২০ গ্রাম সয়া খান তাদের শরীরে টেস্টোস্টেরোন কমে যায়। সয়া কমিয়ে দেয় শুক্রাণুর পরিমাণও।

৫. যে কোনো ধরনের রিফাইন কার্বোহাইড্রেট যৌন মিলনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। রিফাইন কার্বোহাইড্রেট শরীরে এস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয়, কমিয়ে দেয় টেস্টোস্টেরোনের মাত্রা। ফলে যৌন জীবন ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: জিনিউজ

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...