Current date Sep 16, 2026
বাংলাদেশ

পশ্চিমবঙ্গের নাম পাল্টে ‌’বাংলা’ করার প্রস্তাব বিধানসভায় পাস

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের নাম পাল্টে ‘বাংলা’ রাখার প্রস্তাব বিধানসভায় সর্বসম্মতক্রমে পাস হয়েছে। এরপর এটি পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। সেখানে পাস হয়ে গেলেই পশ্চিমবঙ্গ পরিচিত হবে ‘বাংলা’ নামে।

জি নিউজ জানায়, বৃহস্পতিবার বিধানসভার বাদল অধিবেশনে রাজ্যের নাম বদলের প্রস্তাবটি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি বলেন, বর্তমানে বাংলা, ইংরেজি, হিন্দি- এই তিন ভাষায় রাজ্যের তিনরকম নাম লেখা হয়ে থাকে। বাংলায় রাজ্যের নাম নেখা হয় ‘পশ্চিমবঙ্গ’। ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’। আর হিন্দিতে ‘বাঙ্গাল’।

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজ্যের একটি নাম নির্দিষ্ট করতে বলা হয়েছে। সেই নাম-ই প্রত্যেক ভাষায় ব্যবহার করা হবে। সেক্ষেত্রে রাজ্যের নাম ‘বাংলা’ রাখার পক্ষেই বিধানসভায় উপস্থাপন করেন মমতা ব্যানার্জি। পাশাপাশি তিনি রাজনৈতিক বিরোধিতা দূরে সরিয়ে রেখে সবাইকে রাজ্যের নাম ‘বাংলা’ রাখার পক্ষে দিতে অনুরোধ জানান।

উল্লেখ্য, ইংরেজিতে ওয়েস্টবেঙ্গল-এর প্রথম অক্ষর ডব্লিউ থাকায়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কোনো গুরুত্বপূর্ণ বৈঠক বা আলোচনাচক্রে রাজ্যের প্রতিনিধির ডাক আসে একেবারে শেষে। ফলে জাতীয় স্তরের সেই আলোচনায় রাজ্যটির প্রতিনিধিরা কার্যত বিশেষ কিছুই বলার সুযোগ পান না, কারণ অধিকাংশ ক্ষেত্রেই সভাস্থল সে সময় প্রায় ফাঁকা হয়ে যায়, নয়তো অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। অন্যদিকে বাংলার প্রতিনিধিদের দীর্ঘ অপেক্ষা করতে হয়। ধৈর্য্য হারিয়ে যায় রাজ্যের প্রতিনিধিদেরও। সেই থেকেই রাজ্যের নাম বদলের জন্য উদ্যোগ নেওয়া শুরু করে তৃণমূলের সরকার।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...