Current date Sep 16, 2026
বাংলাদেশ

সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ভারত : জাপা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেছে ভারত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রুহুল আমীন হাওলাদার বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা বহাল রাখতে ভারতীয় নেতৃবৃন্দ নৈতিক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, সোহেল রানা প্রমুখ।

উল্লেখ্য, গত রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভারত সফর করেছে। ওই প্রতিনিধিদলে মহাসচিব রুহুল আমীন হাওলাদারসহ আরও ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, সুনীল শুভরায় ও মেজর (অব.) মো. খালেদ আখতার।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...