Current date Sep 16, 2026
বাংলাদেশ

টাঙ্গাইলে ঝিনাই নদীতে ভাঙন, হুমকির মুখে সড়ক ও ফসলী জমি

URL copied
Share URL copied

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরের ঝিনাই নদীতে (স্থানীয় নাম বউমরা) ভাঙন শুরু হয়েছে। বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নদীতে এই ভাঙন আরও প্রবল আকার ধারণ করেছে। অব্যাহত ভাঙনে পাকা রাস্তা, ফসলি জমি, দুইটি ব্যবসা কেন্দ্র ও দুইটি শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মধ্যে পড়েছে।

ফতেপুর ইউনিয়নের থলপাড়া, হিলড়া বাজার, বইলানপুর, সুতানড়ী, বানকাটা, পারদীঘি, চাকলেশ্বর ও ফতেপুর গ্রামে নদীর ভাঙনে পাকা রাস্তা, ব্যবসা কেন্দ্র ও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফতেপুর বাজার ও হিলড়া বাজারের অস্তিত্ব এখন হুমকির মুখে। গত দুই দিনের অব্যাহত ভাঙনে কুর্নি-ফতেপুর পাকা রাস্তার হিলড়া বাজার ও বইলান এলাকায় রাস্তার বিপুল অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় উপজেলা সদরের সঙ্গে ফতেপুর ও মহেড়া ইউনিয়নের কমপক্ষে ১০ গ্রামের মানুষের যোগাযোগ বন্ধের উপক্রম হয়ে পড়েছে।

ঝিনাই নদীর ভাঙন অব্যাহত থাকায় হাট ফতেপুর উচ্চ বিদ্যালয় ও হিলড়া উচ্চ বিদ্যালয়টি হুমকির মধ্যে রয়েছে। এছাড়া নদী ভাঙনে সুতানড়ী, বানকাটা ও থলপাড়া গ্রামের বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে চলে গেছে।

ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ জানান, এ বছর নদী ভাঙন তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিকল্প হিসেবে সড়কের ভাঙা অংশের পাশে এলাকাবাসীর জমির উপর দিয়ে চলাচলের জন্য জরুরি ভিত্তিতে মাটি ফেলে সড়ক নির্মাণের জন্য চেষ্টা করা হচ্ছে।

মির্জাপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সামছুদ্দীন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ বলেন, সরেজমিন পরিদর্শন করে ভাঙন রোধে প্রয়োজনীয় পদপে নেওয়া হবে।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আজগর হোসেন বলেন নদী থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের সাথে কোন আপোস নেই। অভিযোগ পেলেই এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...