Current date Sep 7, 2026
খেলা

সিরিজ নির্ধারণী ম্যাচে ছিটকে গেলেন রাসেল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: তিন বছর পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডাক পান আন্দ্রে রাসেল। প্রথম ওয়ানডেতে দলে থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরির দরুণ ছিলেন দলের বাইরে। একই কারণে তৃতীয় ওয়ানডেতেও নেই রাসেল।

২০১৫ সালের পর ক্যারিবীয় দলের হয়ে প্রথম ওয়ানডে খেলেন গত ২২জুলাই।সে ম্যাচ ১৩ রান করার পাশাপাশি তুলে নিয়েছিলেন এক উইকেট। এরপরই ইনজুরি আঘাত হানে।আন্দ্রে রাসেলের পরিবর্তে শেষ ম্যাচের জন্য ক্যারিবীয় স্কোয়াডে এসেছেন ডানহাতি পেসার শেলডন কটরেল।

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসের হাই স্কোরিং উইকেটে হতে যাওয়া ম্যাচটিতে এগিয়েই থাকার কথা স্বাগতিকদের। কিন্তু মাঠে নামার আগেই ক্যারিবীয় শিবিরে দুঃসংবাদ। ইনজুরির কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম খেলোয়াড় ও পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল। পুরনো হাঁটুর ইনজুরির কারণে তাকে ছাড়াই সিরিজের শেষ ম্যাচে খেলতে হবে স্বাগতিকদের।

এর আগে হাঁটুর এই ইনজুরির জন্য সার্জনের ছুরির নিচেও যেতে হয়েছে রাসেলকে। সেই পুরনো ব্যথাই আবার মাথাচাড়া দিয়ে ওঠায় তাকে শেষ ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মূল্যবান এই খেলোয়াড়কে পাওয়ার জন্য ইতোমধ্যে তার শুশ্রুষা করা শুরু হয়ে গেছে। বোর্ড আশা ব্যক্ত করেছে ৩১ জুলাই থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন।

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তৃতীয় ও শেষ ওয়ানডেতেকে সেন্ট কিটসে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বাংলাদেশ ৪৮ রানে জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডেতে শেষ ওভারে বাংলাদেশকে ৩ রানে হারায় ক্যারিবিয়ানরা। তাতে সিরিজে ১-১ এ সমতা ফিরেছে। তৃতীয় ম্যাচটি তাই অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
জেসন হোল্ডার, দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, রভম্যান পাওয়েল, শেলডন কটরেল, কেমো পল ও কিয়েরন পাওয়েল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...