Current date Sep 6, 2026
বিনোদন

রণবীর আর দীপিকার বিয়েটা কোথায় হচ্ছে?

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বিরাট কোহলি আর আনুশকা শর্মার পর এবার বিয়েতে চমক দিচ্ছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আগেই জানা গেছে, ভারতে নয়, বলিউডের এই জনপ্রিয় জুটি দেশের বাইরে কোথাও বিয়ের পরিকল্পনা করছেন। সম্প্রতি জানা যায়, মেয়ের বিয়ের ভেন্যু চূড়ান্ত করার জন্য ইতালি গেছেন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন। হ্যাঁ, বিয়েটা ইতালিতেই হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম জানতে পেরেছে, রণবীর সিং আর দীপিকার বিয়ে হবে ইতালির লেক কোমো অঞ্চলে। আল্পসের পাদদেশের এই হ্রদ অঞ্চল খুবই মনোরম। জায়গাটা বর-কনে দুজনেরই খুব পছন্দ হয়েছে। বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে হয়েছিল ইতালির তাস্কানিতে।

৫৬ বর্গমাইল এলাকার লেক কোমো ইতালির তৃতীয় বৃহত্তম হ্রদ। আর এটি ইউরোপের গভীরতম হ্রদের মধ্যে একটি। সেই রোমান সময় থেকে ধনী পর্যটকদের জন্য এটি অন্যতম আকর্ষণীয় স্থান। পুরো এলাকা যেন শিল্পীর তুলি দিয়ে আঁকা। এখানে রয়েছে অনেকগুলো বিলাসবহুল প্রাসাদ। ইতালির লোম্বার্ডি শহরের এই জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।

ফিল্মফেয়ার সাময়িকীর অনলাইন সংস্করণ আগেই জানিয়েছে, এই দুই তারকার ঘনিষ্ঠজনদের কাছ থেকে বিয়ের তারিখ জানা গেছে। আগামী ১০ নভেম্বর হবে তাঁদের বিয়ে। দুই পরিবারের লোকজন বসে বিয়ের তারিখ চূড়ান্ত করেন। শুরুতে বিয়ের অনুষ্ঠানের জন্য ভাবা হয়েছিল উদয়পুর প্যালেস। পরে নিরাপত্তা আর গোপনীয়তার কথা ভেবে তা বাদ দেওয়া হয়।

এদিকে সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিয়ের ব্যাপারে ইঙ্গিত দিয়ে রণবীর সিং বলেন, কর্মজীবন আর ব্যক্তিগত জীবনে এখন থেকেই ‘ব্যালান্স’ করছেন।

ধারণা করা হচ্ছে, বিরাট কোহলি আর আনুশকা শর্মার পর ২০১৮ সালে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ে হবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। এরই মধ্যে তাঁদের বিয়ে নিয়ে দুই পরিবারে জোর প্রস্তুতি চলছে। সম্প্রতি হায়দরাবাদের একটি পরিচিতি গয়নার দোকান থেকে মাকে নিয়ে বের হতে দেখা গেছে দীপিকাকে। এদিকে বিয়ের পর মুম্বাই আর দীপিকার জন্মস্থান বেঙ্গালুরুতে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...