Current date Sep 16, 2026
বাংলাদেশ

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান দোকানে, নিহত ২

URL copied
Share URL copied

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকান ঘরে ঢুকে পড়ায় ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সবুজ হোসেন (২০) ও মহসিন (২২)। তারা নাটোর জেলার বাসিন্দা। আহতরা হলেন- সাফি (২৫) ও খালেক (৫০)। তারা সিলেট জেলার বাসিন্দা। তারা সকলেই আশা জুট মিলের শ্রমিক।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী কাভার্ডভ্যানটি নূরীতলা আশা জুট মিলের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি চা দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...