Current date Sep 16, 2026
বাংলাদেশ

রাজশাহীতে বিজিবি মোতায়েন, হচ্ছে বাকি দুই সিটিতেও

URL copied
Share URL copied

বিশেষ প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া একই দিনে অনুষ্ঠেয় সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আগে এই দুই সিটিতেও বিজিবি মোতায়েন করা হচ্ছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকেই তারা কাজ শুরু করেছেন। এখানে আরও চার প্লাটুন বিজিবি রিজার্ভ রাখা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এলাকাতেও বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বরিশালে ১৫ প্লাটুন ও সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। রাজশাহীর মতো এই দুই সিটিতে চার প্লাটুন করে বিজিবি রিভার্জ রাখা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট হবে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...