Current date Sep 16, 2026
বিশ্ব

যে কারণে নিজের কবর নিজেই খুঁড়লেন তিনি

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ‘নিজের কবর নিজেই খোঁড়া’-এমন প্রবাদ শুনেছেন অনেকে। কিন্তু বাস্তবে কেউ নিজের কবর নিজেই খুঁড়তে পারে তা শুনে অবিশ্বাস্য লাগতে পারে। অবিশ্বাস্য হলেও সত্যি এমন ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদে। খবর এনডিটিভির

হায়দরাবাদের ৭০ বছর বয়সী লাচ্চি রেড্ডি ঠিক এমনটাই ঘটিয়েছেন। মৃত্যুর সময় হয়ে এসেছে এই বিশ্বাসে লাচ্চি রেড্ডি কবর খুঁড়েছেন বাড়ির পাশেই। ধৈর্য ধরে নিজের কবর নিজেই খুঁড়েছেন। যত্নে তৈরি করেছেন নিজের সমাধি।

লাচ্চি রেড্ডি পুলিশকে লিখিতভাবে জানান, ঈশ্বর তাকে ডাকছে, এজন্য এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাকে। ঈশ্বরের কথা মতো নিজের কবর নিজে খুঁড়ে কাজ এগিয়ে রেখেছেন তিনি।

পুলিশ এই লিখিত চিঠি পেয়েই সতর্ক হয় এবং লাচ্চির বাড়িতে পৌঁছায়। সেখানে পৌঁছে লাচ্চি ও তার মেয়ের সাথে কথা বলে কাউন্সেলিং-এর চেষ্টাও করে পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা বলেন, লাচ্চি সবসময় পূজা করেন। আধ্যাত্মিক বিষয় নিয়েই থাকেন তিনি। পরিবারের কারও সাথেও তেমন সম্পর্ক নেই। খবর পেয়ে আমরা তার বাড়িতে চাই। তিনি যেনো নিজের খোঁড়া কবরের দিকে আর না যান সে ব্যবস্থা করছি।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...