Current date Sep 16, 2026
বাংলাদেশ

তিন বান্ধবীর একসঙ্গে বিষপান, প্রাণ গেল একজনের

URL copied
Share URL copied

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর বাঁশেরবাদা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির তিন ছাত্রী একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের মধ্যে বর্ষা খাতুন নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বর্ষা উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চরসাহাদিয়ার গ্রামের কবি শেখের মেয়ে। অন্যরা হল একই গ্রামের তালেব হোসেনের মেয়ে ববিতা খাতুন (১৪) ও কুবের দাসের মেয়ে সঙ্গীতা দাস (১৪)। গত বৃহস্পতিবার তিন বান্ধবী একসঙ্গে বিষপান করে।

বিষপানে অসুস্থ ববিতা খাতুন ও সঙ্গীতা দাস জানায়, বিজ্ঞান ও অংক পরীক্ষার ফল খারাপ হওয়ায় তিন বান্ধবী যুক্তি করে বিষপান করে।

স্থানীয়রা জানান, একসঙ্গে তিন বান্ধবীর বিষপানের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পল্লী চিকিৎসক আব্দুস সালাম জানান, খবর পেয়ে প্রাথমিক অবস্থায় তিনজনের পেটে পাইপ ঢুকিয়ে বিষমুক্ত করার চেষ্টা করা হয়। পরে বর্ষার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়েছে।

বাঁশেরবাদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। স্কুলের কোন পরীক্ষার ফলও প্রকাশ হয়নি। এমনকি স্কুলে ওই ছাত্রীদের নিয়ে কোন অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...