Current date Sep 6, 2026
বিনোদন

নিজের বায়োপিক দেখে মন খারাপ সানির

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : সানি লিওনের ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ সম্প্রকি মুক্তি পেয়েছে। ট্রেলার প্রকাশ হওয়ার পর সানির বায়োপিক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল দর্শকদের মাঝে। কেউ বলেছেন, সত্যিটা সামনে এসেছে। আবার কারও মনে হয়েছে, সানির জীবনের অনেক ঘটনাই নাকি দেখানো হয়নি। কিন্তু নিজের বায়োপিক দেখে নাকি মন খারাপ হয়ে গিয়েছে স্বয়ং সানি লিওনির। কিন্তু জানেন মন খারাপ কেন?

জানা যায়, ২০০৮ সালে সানি তার মাকে হারান। ক্যান্সারে দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২০১০ সালে মারা যান তার বাবা। বায়োপিকে সে দৃশ্যগুলো দেখেই মন খারাপ হয়েছে অভিনেত্রীর।

ভারতীয় গণমাধ্যম মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানি লিওনি বলেন, ‘আমি জানি যে, যারা অভিনয় করেছেন তারা আমার আসল বাবা-মা নন। কিন্তু অনস্ক্রিন বাবাকে ক্যানসারে ভুগতে দেখা বা অনস্ক্রিন মাকে কফিনে শুয়ে থাকতে দেখাটা মেনে নেওয়া সহজ নয়। বাবা-মা চলে যাওয়ার পর ভেবেছিলাম সত্যিটা মেনে নিতে পারব। কিন্তু সত্যিটা বোধহয় এখনও মানতে পারি না।’

এক সময় পর্ণ তারকা ছিলেন। কিন্তু সেই পেশা ছেড়ে বলিউডে পাড়ি জমিয়েছেন। ধীরে ধীরে নিজের পায়ের তলায় মাটি শক্ত করেছেন। এখন ইন্ডাস্ট্রি সবাই সানিকে একডাকে চেনেন। অভিনয় করছেন। করছেন সঞ্চালনা। তিন সন্তানের মা হয়েছেন। সানির এই জার্নির গল্পই দেখানো হয়েছে ওয়েব সিরিজে। একেবারে পাশের বাড়ির মেয়ের ইমেজ থেকে কেন তিনি পর্নোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন? কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে কী ভাবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা তৈরি করেছিলেন? কী ভাবে তা থেকে বেরিয়ে বলিউড মূলধারায় জায়গা করে নিলেন? এ সব নিয়ে তৈরি হয়েছে ‘করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...