Current date Sep 6, 2026
বিনোদন

হলিউডে পূর্ণিমা!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ঢাকার সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন পূর্ণিমা। দীর্ঘদিন বিরতির পর সম্প্রতি ‘জ্যাম’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। কিছুদিন আগেই ঢাকায় জমকালো আয়োজনে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে।
পূর্ণিমা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে ঘুরে বেড়ানোর কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন ফেসবুকে। সেখানে দেখা যায়, হলিউড সাইনকে ফ্রেমে রেখে বেশ কিছু ছবি তুলেছেন এই তারকা।

কালো রঙের ওয়ান পিসের ওপর রঙিন ফুলেল অ্যাম্ব্রয়ডারির কামিজ পরে মার্কিন চলচ্চিত্রের সিনেমাপাড়া হলিউডে গিয়েছিলেন এই চিত্রনায়িকা। সেটা নিতান্তই ঘুরে বেড়াতে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মাউন্ট লি পাহাড়ের চূড়ায় অবস্থিত হলিউড সাইনটি প্রায় ছয়তলা ভবনের সমান। এর প্রতিটি অক্ষর ৪৫ ফুট লম্বা। পুরো সাইনটির দৈর্ঘ্য ৩৫০ ফুট।

সেটিকে ফ্রেমে রেখেই ছবি তুলেছেন ঢালিউড নায়িকা পূর্ণিমা। যুক্তরাষ্ট্রে পূর্ণিমার ঘুরে বেড়ানোর সঙ্গী হিসেবে আছেন টনি ডায়েসের স্ত্রী প্রিয়া ডায়েস।

এদিকে গত শনিবার (২৮ জুলাই) বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস (বিএএএলএ) আয়োজিত ‘আনন্দ মেলা’য় অংশ নিয়েছেন পূর্ণিমা।

সেখান তাকে দেয়া হয়েছে ‘লস অ্যাঞ্জেলেস কংগ্রেসনাল রিকগনিশন’ সনদ। পূর্ণিমা ছাড়াও সেই অনুষ্ঠানে একই সনদ পেয়েছেন আরটিভির সিইও সৈয়দ আশিকুর রহমান, প্রিয়া ডায়েস, প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব, সুরকার ইমন সাহা প্রমুখ।

আগামী ২ আগস্ট ঢাকায় ফিরবেন পূর্ণিমা। সম্প্রতি নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় ‘জ্যাম’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এরপর অক্টোবরে ছবিটির দৃশ্যধারণে অংশ নেবেন নায়িকা। পূর্ণিমা বলেন, আগামী অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হবার কথা। আশা করছি, অক্টোবরে জ্যাম সিনেমার শুটিং ফ্লোরে থাকব। তার আগে আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে মহড়া করবো, সিনেমার জন্য প্রস্তুতি শেষ করবো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...