Current date Sep 6, 2026
বিনোদন

এ কোন শাকিব খান!

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : ঢালিউড সুপারস্টার শাকিব খান এখন কলকাতার সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। আর ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়ে সিনেমাপ্রেমীদের মাঝে বেশ সাড়া জাগিয়েছেন। এবার কলকাতায় ভৌতিক সিনেমায় অভিনয় করছেন এই তারকা।

‘নাকাব’ নামের ছবিটিতে শাকিবকে অন্য লুকে দেখা যাবে, যেমনটা আগে দেখা যায়নি। গতকাল রাতে এই ছবির ট্রেইলার মুক্তি পেয়েছে। এতে অন্যরূপে দেখা যায় শাকিবকে। কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলছেন, এ কোন শাকিব খান!

ভারতের কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) তাদের ফেসবুক পেজ ও ইউটিউবে ‘নাকাব’ ছবির ট্রেলার প্রকাশ করেছে। ২ মিনিট ২৭ সেকেন্ড ব্যাপ্তির এই ট্রেইলারের একেবারে শেষদিকে ভূতরূপী শাকিবকে দেখা যায়।

মাত্র এক সেকেন্ডের সেই দৃশ্যে শাকিব খানকে জ্বলন্ত চোখ, লম্বা থুতনি ও দাঁতওয়ালা ভূতরূপে দেখা যায়। শাকিব খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি।

শাকিব খান তার অভিনয় জীবনের দীর্ঘ ক্যারিয়ারে এভাবে হাজির হননি এর আগে। ভৌতিক গল্পের ছবি ‘নাকাব’-এ বাংলাদেশের শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা।

ছবিটির পরিচালক রাজীব বিশ্বাস। আগামী ২৪ আগস্ট কলকাতায় মুক্তি পাচ্ছে ছবিটি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...