Current date Sep 6, 2026
বিনোদন

প্রতীক-প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত ‘বেয়াইন সাব’ –এর কথা সবারই জানা। গানটি দিয়ে শ্রোতাদের মনে ঝড় তোলেন প্রীতম। যাতে কণ্ঠ দেন প্রীতমের বড় ভাই প্রতীক হাসান। এবার একই প্রতিষ্ঠানের ব্যানারে নতুন ধামাকা নিয়ে আসছেন দুই ভাই। গানটির শিরোনাম ‘গার্লফ্রেন্ডের বিয়া’।

২ আগস্ট ভিডিও কন্টেন্ট আকারে গানটি প্রকাশ করা হবে। আর এ নিয়েই এখন যত ব্যস্ততা প্রতীক-প্রীতমের। গানটিতে ভাগাভাগি করে কণ্ঠ দিয়েছেন এই দুই ভাই। সুর ও সংগীত করেছেন প্রীতম। কথা লিখেছেন লুৎফর হাসান।

এফডিসিতে সেট বসিয়ে গানটির ভিডিওর শুটিং হয়। ভিডিওটি নির্মাণ করেছেন তানিক রহমান অংশু। ভিডিওতে প্রতীক হাসান ও প্রীতম হাসানের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করেছেন টয়া। একটি মজার চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া। একটি বিশেষ দৃশ্যে হাজির হয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

এর আগে গানচিল থেকে প্রকাশিত হাবিবের ‘ঝড়’ গানের ভিডিওতে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন প্রীতম হাসান! এ প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, আমি সব সময় নতুন কথা এবং মজার মজার বিষয় নিয়ে গান করতে পছন্দ করি। এবারের গানটি অনেক মজার। গানের গল্পের সাথে মিল রেখেই অংশু ভাই ভিডিওটি বানিয়েছেন। আমার ভক্ত-শ্রোতারা গানটি দারুণ উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।

প্রতীক হাসান বলেন, আমাদের কাছে শ্রোতারা যে ধরনের গান শুনতে চান এবারও সে ধরনের একটি গানই হয়েছে এটি। গানের মধ্যে মাস্তি আছে, মজা আছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...